1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম অভিযোগের ঘেরাটোপে যমুনা অয়েলের প্রশাসনিক কাঠামো, আলোচনায় মাসুদুল ইসলাম পতেঙ্গায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান
শিরোনাম :

দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর অভিযানে টেকনাফ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রাম ০৬ ডিসেম্বর ২০২৫।
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নৌবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজান এর বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রয়েছে। খবর পেয়ে গতকাল (০৫-১২-২৫) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বসত ঘরে তল্লাশি করে বিদেশি পিস্তল- ০১টি, দেশি পিস্তল- ০২ টি, একনালা বন্দুক ০১টি, গ্রেনেড ৪০ মিঃ মিঃ HE MG-3- ০৭ টি, গ্রেনেড ৪০ মিঃ মিঃ HE MG-4- ০৩ টি, লাইভ এম্যুনিশন – ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন- ০১টি, পিস্তল বল – ০২ রাউন্ড, ফাকা কার্তুজ – ২০ রাউন্ড এবং ০৩ টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews