1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব
শিরোনাম :

চট্টগ্রামে প্লাস্টিক পণ্যের গুদামে ভয়াবহ আগুন

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার মুন্সিপাড়ায় একটি প্লাস্টিক পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাততলা ভবনের নিচতলায় অবস্থিত এই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের নামাজের পর শিশু-কিশোররা আতশবাজি ফোটানোর সময় একটি আতশবাজি গুদামে থাকা ফল বহনের প্লাস্টিক ক্যারেটে পড়ে, যা থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, পটকা থেকে আগুনের সূত্রপাত হয়ে প্লাস্টিক ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। এতে গুদামসহ পাশের আবাসিক ভবনের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে গুদামে মজুদ থাকা প্লাস্টিক পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এতে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

নাগরিক/আশরাফ

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews