নগরীর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন
আরো পড়ুন....
চট্টগ্রাম ব্যুরো : কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম (ইউসিটিসি) ড্রামা ক্লাব তাঁর কালজয়ী নাটক ‘নিমফুল’ মঞ্চস্থ করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম, ১৪ জুলাই ২০২৬: দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর শিক্ষার্থীরা। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এই উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা সরাসরি মাঠপর্যায়ে অংশগ্রহণ করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ইউসিটিসির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়; সমাজের সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানবিক মূল্যবোধের প্রকৃত প্রকাশ ঘটে। ইউসিটিসির শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের গর্বিত করেছে এবং এটি অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং বন্যার্তদের সহায়তায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ইউসিটিসির শিক্ষার্থীরা যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
গত ১৩ জুলাই ২০২৬: চীনের ইয়াংঝৌ শহরে অনুষ্ঠিত চায়না মেরিটাইম ফোরাম ২০২৬ এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক মানসম্পন্ন সামুদ্রিক মানবসম্পদ গড়ে
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং