1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সৃজনশীল তথ্যপ্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাং (ইউসিটিসি)-এ শুরু হয়েছে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি মেলা। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে এই ফেয়ারের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান, ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার , রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, , কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু জাবেদ, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব মলয় সরকার, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ তাহের হোসাইন সেলিম, ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স জনাব এস.এম. শহিদুল আলম, স্কুল অফ বিজনেস বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাহিদ, ডিরেক্টর হিউম্যান রিসোর্স জনাব মোঃ শাহাতাব উদ্দিন, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দিন, মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার সহ উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বন্দরনগরীর বহদ্দারহাটে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলা চলবে ০৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।বিবিএ ও এমবিএ,ইংরেজি , ইসলামিক স্টাডিজ (অনার্স ও মাস্টার্স),কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (বিএসসি), ব্যাচেলর ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ)।এডমিশন ফেয়ারে থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন ল্যাপটপ ও স্মার্টফোন। এছাড়াও থাকছে স্পট অ্যাডমিশনে স্মার্ট ব্যাগ, ভর্তি ফিতে ৫০% ছাড় এবং টিউশন ফিতে ৪৫% থেকে ৫৫% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট।এই ফেয়ারে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফস্টাইল, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3