1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক
  • শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Marketing Director

নতুন পরিচালকদের বরণ, আবাসন খাতে নতুন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

চট্টগ্রাম, ৭ নভেম্বর ২০২৬: আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের (ABPL) উদ্যোগে গত ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রামের নাসিরাবাদ, খুলশীর গোল্ডেন স্পুনে অনুষ্ঠিত হয়েছে ‘ডিরেক্টর কনফারেন্স ২০২৬’।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড এইচআর ডি. ও ডিরেক্টর মার্কেটিং সহ নবনিযুক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Managing Director

অনুষ্ঠানে চেয়ারম্যান তাঁর বক্তব্যে আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেড প্রতিষ্ঠার পেছনের লক্ষ্য, উদ্দেশ্য ও পথচলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া নতুন পরিচালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং কোম্পানির পরিকল্পনা ও লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি কোম্পানির মূল আবাসন প্রকল্প ‘কন্ডোমিনিয়াম’ খুব শিগগিরই শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বর্তমান রিয়েল এস্টেট বাজারে আবাসনের চাহিদা ও সরবরাহের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির আবাসন চাহিদার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের অন্যতম লক্ষ্য। প্রচলিত বড় আকারের অ্যাপার্টমেন্টের পাশাপাশি ছোট পরিবারের আবাসন চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। এর মাধ্যমে সাধারণ পরিবারের জন্য আধুনিক ও সাশ্রয়ী আবাসনের নতুন সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পালন করেন ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড এইচআর ডি. তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে পরিচালকদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Chairman

 

অন্যদিকে, ডিরেক্টর মার্কেটিং অনুষ্ঠানে কোম্পানির মূল পরিকল্পনা ও ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ৭০০, ১,৪০০ ও ২,১০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং বিভিন্ন শ্রেণির গ্রাহকের আবাসন চাহিদা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবনিযুক্ত পরিচালকদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া। নতুন পরিচালকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের নতুন পথচলাকে স্বাগত জানানো হয়।

কনফারেন্সে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, আবাসন খাতে সম্ভাবনা, পরিচালকদের দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সম্মিলিত উদ্যোগ, পরিকল্পিত বিনিয়োগ এবং আধুনিক আবাসন ভাবনাকে সামনে রেখে আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেড চট্টগ্রামের আবাসন খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3