1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

বহিষ্কার হলেও বিএনপির জনসভায় উপস্থিত শফিকুল ইসলাম রাহী

  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানেরশীষের বিতর্কিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম রাহী রোববার (২৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় উপস্থিত হন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শোনেন।

বহিষ্কারের পরও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম রাহী বলেন,
“আমি আজ প্রথমবার নয়, বিগত ১৭–১৮ বছর ধরে টানা বিএনপির সব কর্মসূচিতে উপস্থিত ছিলাম। তারই ধারাবাহিকতায় আজও এসেছি।”

তিনি বলেন,
“প্রায় ২০ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান চট্টগ্রামে এসেছেন। তাঁর এই কর্মসূচিতে উপস্থিত না হলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকতে হতো।”

শফিকুল ইসলাম রাহী আরও বলেন,
“যার কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি কিন্তু আজকের এই বিএনপির বা তারেক রহমানের কর্মসূচিতে জীবনের প্রথমবার অংশ নিয়েছেন। সে হিসেবে এখানে আমার উপস্থিতি স্বাভাবিক।”

চট্টগ্রাম-১৪ আসনের ধানেরশীষের বিতর্কিত প্রার্থীর উপস্থিতিকে ‘আশ্চর্যজনক’ বলেও মন্তব্য করেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সিআইপি শফিকুল ইসলাম রাহী।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews