1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

মহান বিজয় দিবস উপলক্ষে কেজিডিসিএলের দিনব্যাপী কর্মসূচি পালন

  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষে কেজিডিসিএলের দিনব্যাপী কর্মসূচি পালন
চট্টগ্রাম ব্যুরো : মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
দিবসটির সূচনা হয় সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোম্পানির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর কেজিডিসিএলের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে কেজিডিসিএলের প্রধান কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা মহান বিজয়ের আনন্দ ও গৌরবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
দিবসটি উপলক্ষে প্রদত্ত এক বাণীতে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অবিস্মরণীয় ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews