1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ

  • শনিবার, ১৬ মে, ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১৬ মে) অনলাইনে বিক্রি হচ্ছে আগামী ২৬ মে’র ট্রেনযাত্রার টিকিট।রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র ট্রেনের টিকিট। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

ওইদিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। এছাড়া ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।
 
রেলওয়ে জানিয়েছে, শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা শুধুমাত্র এবং ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া কোনো ব্যক্তি বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনাবেচা না করার আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম বা ফেসবুক পেজের মাধ্যমে টিকিট কিনতে গেলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদে যাওয়া ও ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতি যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। চারটি টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নামও ইনপুট দিতে হবে।

এবারের ঈদ উপলক্ষে অগ্রিম কেনা টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয় বলেও জানিয়েছে রেলওয়ে।

তবে যাত্রীসাধারণের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews