1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে

রিপোটারের নাম
  • রবিবার, ১ মার্চ, ২০২৬

একজন মহা বীরের বিদায় কেবল একটি জীবনের অবসান নয়; বরং দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের এক জ্বলন্ত অধ্যায়ের সমাপ্তি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা -এর নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সরকারিভাবে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১ মার্চ) ভোরে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে তেহরানের ‘লিডারশিপ হাউস’ কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপাউন্ডটিই ছিল খামেনির কার্যালয় ও সরকারি আবাসস্থল।

এদিকে, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা জানিয়েছে, নিজ কার্যালয়ে তার মৃত্যু প্রমাণ করে যে, তাকে ঘিরে ছড়িয়ে পড়া ‘লুকিয়ে থাকার’ খবর ছিল শত্রুপক্ষের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ।

দেশজুড়ে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শোকমিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। লাখো মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। ইরানের পরবর্তী নেতৃত্ব ও কূটনৈতিক অবস্থান এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী, তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে। ৪০ দিনের শোককালজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত রাখা হবে।

ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে দীর্ঘ সময় প্রভাব বিস্তারকারী এই নেতার মৃত্যু দেশটির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3