1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দরে শাটডাউন কর্মসূচি ঘোষণা

রিপোটারের নাম
  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বন্দরের শ্রমিক ও কর্মচারীরা সরকারের এই উদ্যোগ বাতিলের দাবিতে আজ শনিবার ও আগামীকাল রোববার দুই দিন কর্মসূচি পালন করবেন।

কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হবে। আগামীকাল একই সময়ে প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে এবং বন্দরের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে।

এদিকে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা-মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া দ্রুত বিচার আইন ২০০২, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯১ অনুযায়ী সুস্পষ্ট পেশাগত অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, এর আগেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, এসব কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কারশেড ও আশপাশ এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তকে জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করে তা বাতিলের আহ্বান জানান। একই ইস্যুতে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বন্দরের শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

সংগঠনটি আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিল করার ঘোষণাও দিয়েছে। এনসিটি ইস্যুতে চলমান এই আন্দোলন এবং শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও দেশের আমদানি-রপ্তানি ব্যবস্থায় কী প্রভাব পড়বে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3