1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি! বন্দর-কাস্টমসের সিস্টেমে ঢুকে ১২ কোটির শুল্ক ফাঁকি, নেপাল পালানোর পথে ‘হ্যাকার’ ধরা স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির ‘দুর্নীতির রাজা’ বেলায়েত: ১১৯ কোটির কেলেঙ্কারির পরও বহাল তবিয়তে! যুক্তরাজ্যে অর্থপাচার: শওকত আলীকে জরিমানা ৩০৭ কোটি টাকা গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত
শিরোনাম :

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটির কাপ্তাইয়ের শিলছড়ি সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন শাওন দাশ (১৬) ও প্রিয়নত্ত দে (১৫)। তারা চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের ৯ম শ্রেণির ছাত্র এবং চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, চট্টগ্রাম থেকে ১০ জন স্কুলশিক্ষার্থীর একটি দল বেড়াতে আসে। তারা চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে কাপ্তাইয়ের সীতারঘাট মন্দিরের কাছে কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে নামে। সাঁতার শেষে আটজন কূলে উঠলেও শাওন এবং প্রিয়নত্ত পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, নদীর গভীরতা এবং স্রোতের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পর তাদের সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews