1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত তাপদাহে কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫ ইউনিটের মধ্যে ৪টি বন্ধ—বিদ্যুৎ উৎপাদন নেমে এলো ৪০ মেগাওয়াটে ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড
শিরোনাম :

ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম: গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) University of Creative Technology Chittagong (ইউসিটিসি) এবং LifeSpring-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে “Growing Stronger, Together: Building Resilient Minds for Academic Excellence” শীর্ষক একটি সেমিনার ও কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয়, মানসিক দৃঢ়তা ও আবেগীয় ভারসাম্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন গবেষক ও সাইকোলজিস্ট মোঃ ইমরান হোসাইন এবং সাইকোলজিস্ট আফরোজা আফরিন। তারা শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার বিভিন্ন কার্যকর কৌশল উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমদ, স্কুল অব বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু জাহিদ, পাবলিক হেলথ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ ইনজামুল হক, মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews