1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

চট্টগ্রামে এস আলম ও আকিজের বিরুদ্ধে মামলা

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এবার এক নারী উদ্যোক্তার কাছ থেকে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দেশের বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাজমে নওরোজ। এদিন আদালতে বাদির বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদি নাজমে নওরোজ নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক।

আদালতে মামলার অভিযোগে বাদি উল্লেখ করেছেন, তিনি একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সাথে তার পরিচয় হয়। সাইফুল আলম বাদিকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরীর কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেয়। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেয়। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।

ইতোমধ্যে নাজমে নওরোজকে ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন সাইফুল আলম। আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদির সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদিকে অপহরণের হুমকি দেওয়া হয়।

মামলার বাদি নাজমে নওরোজ বলেন, টাকাগুলো ফেরত চাইলে বিভিন্ন সময় আমাকে গুম ও খুনের হুমকি দিতেন আকিজ।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সাইফুল আলম মাসুদ আর দেশে ফিরে আসেননি। তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন। আর পলাতক রয়েছেন আকিজ উদ্দিনও।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews