1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত বনাঞ্চলে ‘ড্রেজার আলাল’-এর রাজত্ব: ৭ বার শোকজ পেলেও নির্বিকার প্রশাসন! রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন রেলের দুর্নীতি আর অনিয়মের বলি চট্টগ্রাম-কক্সবাজার রুট! সাংবাদিকদের ওপর হামলা : মামলার প্রধান আসামি নাজিম রিমান্ডে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ইউসিটিসির মঞ্চে ‘নিমফুল’ সিডিএর ‘দালাল’ থেকে সাংবাদিক; ‘চিঠি বাণিজ্য’ই ছিল মূল হাতিয়ার ইমরান হাসানের রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি!
শিরোনাম :

চট্টগ্রামে লাগামহীন সবজির বাজার

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে লাগামহীন ভাবে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সবজির বাজার।

শুক্রবার কাঁচাবাজার ঘুরে দেখো গেছে ,বেগুন ৮০-৯০ টাকা,পটল ৮০ টাকা ,করলা ৮০,উস্তে ৮০ টাকা কচুরমুখি ৭০ টাকা,পাকা কুমড়ো ৬০ টাকা,চিঙ্গিগা ৬০ টাকা ,ঝিঙ্গে ৬০ টাকা,কাকরোল ৮০ টাকা লাউ প্রতি পিচ ৭০-৮০ টাকা,পুঁইশাক প্রতি কেজি ৪০ টাকা ,কচুর লতি ৬০ টাকা ,পেঁপে ৬০ টাকা ,কাঁচাকলা ১ হালি ৫০ টাকা ,টেড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে ।

বাজার করতে আসা শিক্ষক শাহ আলম বলেন ,আমি সামান্য বেতনে একটি কেজি স্কুলের শিক্ষক । বর্তমানে সবজির দাম অত্যধিক বৃদ্ধিতে বিপাকে আছি । প্রতিটি সবজি কেজি বেড়েছে ২৫-৩০ টাকা । প্রায় ১শ’ কাছাকাছি সবজির দাম । এখন বাজার নিয়ন্ত্রণ কার হাতে আমরা জানি না । তবে এভাবে চললে আমাদের বেঁচে থাকা খুবই কঠিন ।

রিকশাচালক মোহন আলী বলেন,সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ৪শ’ টাকা দিই । তারপর হাতে ৩-৪ টাকা থাকে । বাজার করতে প্রতিদিনই প্রায় সব টাকা চলে যায় । তাহলে আমাদের চলবে কেমন করে । সংসারে মোট ৪ সদস্য । তাদের ভরন-পোষণ চালাতে খুবই হিমসিম খাচ্ছি । এভাবে দিন দিন সবজির দাম বাড়লে আমরা বাঁচবো না ।

কৃষক হারেজ আলী বলেন,আমরা সবজি ক্ষেত ও মরিচের ক্ষেত সবই টানা বর্ষণের ফলে অধিকাংশ তলিয়ে গেছে । ক্ষেতের বেগুন ও লাউ বিক্রি করে গত সপ্তাহ ভালো দাম পেয়েছিলাম কিন্তু এখন অব্যাহত বর্ষনের ফলে ক্ষেতের সবজি তুলতে পারছি না । মরিচের ক্ষেতে হাঁটু পানি । অনেক মরিচ গাছ পানিতে নষ্ট হয়েছে । এ বর্ষনের ফলে আমার অনেক ক্ষতি হয়েছে ।

কৃষক আকিদুল বলেন ,টানা বর্ষনের ফলে আমার বেগুনের ক্ষেত নষ্ট হয়ে গেছে । তাছাড়া ১ বিঘা পেঁপে গাছের গোড়ায় পানি জমে ক্ষেত নষ্ট হয়েছে । এবার বৃষ্টি না হলে সবজিতে ভারো দাম পেতাম কিন্তু অব্যাহত ভাবে বর্ষনের ফলে বেগুন তুলতে পারছি না ।

শীলঘাটা গ্রামের কৃষক কার্তিক,অমল,উত্তম বালা ও রোকন মুন্সি বলেন, এবার টানা বষণের ফলে আমাদের জমিতে থাকা অনেক সবজি নষ্ট হয়েছে । বেগুন ,পটল,টেড়স,ধুন্দল,মিষ্টি কুমড়ো ক্ষেত নষ্ট হয়েছে । জমিতে পানি থাকার কারণে অনেক সবজি আমরা তুলতে পারছি না ফলে ক্ষেতেই তা নষ্ট হচ্ছে ।

ব্যবসায়ীরা বলছে , বাজারে এখন সবজির তীব্র সংকট থাকার কারণে এ দাম বৃদ্ধি । তবে এ বৃষ্টি দীর্ঘস্থায়ী থাকলে সবজির দাম আরো বাড়বে

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews