1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন রেলের দুর্নীতি আর অনিয়মের বলি চট্টগ্রাম-কক্সবাজার রুট! সাংবাদিকদের ওপর হামলা : মামলার প্রধান আসামি নাজিম রিমান্ডে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ইউসিটিসির মঞ্চে ‘নিমফুল’ সিডিএর ‘দালাল’ থেকে সাংবাদিক; ‘চিঠি বাণিজ্য’ই ছিল মূল হাতিয়ার ইমরান হাসানের রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি! বন্দর-কাস্টমসের সিস্টেমে ঢুকে ১২ কোটির শুল্ক ফাঁকি, নেপাল পালানোর পথে ‘হ্যাকার’ ধরা
শিরোনাম :

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। 

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল ৫টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহলে জোরালো হয়ে ওঠে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানান।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনকাল ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর বিরল নজিরও গড়েন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews