1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি! বন্দর-কাস্টমসের সিস্টেমে ঢুকে ১২ কোটির শুল্ক ফাঁকি, নেপাল পালানোর পথে ‘হ্যাকার’ ধরা স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির ‘দুর্নীতির রাজা’ বেলায়েত: ১১৯ কোটির কেলেঙ্কারির পরও বহাল তবিয়তে! যুক্তরাজ্যে অর্থপাচার: শওকত আলীকে জরিমানা ৩০৭ কোটি টাকা গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত
শিরোনাম :

চট্টগ্রাম দক্ষিন জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলী

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অতিরিক্ত দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিল্পপতি এয়াকুব

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাড. কফিল উদ্দিন চৌধুরীকে এলডিপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। এমতাবস্থায় এলডিপির গঠনতন্ত্রের বিধি মোতাবেক ১ নভেম্বর হতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ইয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্দেশক্রমে পত্রটি জারি করা হলো।

এব্যাপারে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, আমি এলডিপির প্রতিষ্টালগ্ন থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি।

আমার উপর দলের প্রেসিডেন্ট ড. অলি আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সততা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন এবং দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করবো।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews