1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

জুলাই আন্দোলনে শহীদ শুভর মরদেহ উত্তোলন সম্ভব হলো না, লিখিত আপত্তি পরিবারের

  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গায় জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শাহরিয়ার শুভর মরদেহ কবর থেকে উত্তোলনে বাধা দেয় তার পরিবার। ফলে মরদেহ উত্তোলন কার্যক্রম স্থগিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের কবরস্থান থেকে শুভর মরদেহ উত্তোলনের কথা ছিল। তবে পরিবারের সদস্যরা কবর থেকে মরদেহ উত্তোলনের ব্যাপারে লিখিতভাবে আপত্তি জানায়। এ কারণে মরদেহ উত্তোলন না করে ফিরে যান সংশ্লিষ্টরা।

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার মিরপুরে গুলিতে নিহত হন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আবু সাঈদের ছেলে।

চুয়াডাঙ্গা  সদর থানার এসআই অনুজ কুমার জানান, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে আহত হন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মারা যান তিনি। পর দিন চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এসআই রোকনুজ্জামান উচ্চতর তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। কবর থেকে মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের আদেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার সকালে চুয়াডাঙ্গায় যান। জেলা প্রশাসনের সরকারি কমিশনার আশফাকুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন মরদেহ উত্তোলনের জন্য। এ সময় শাহরিয়ার শুভর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা কবর থেকে মরদেহ উত্তোলনের ব্যাপারে লিখিতভাবে আপত্তি জানান। এ কারণে মরদেহ উত্তোলন সম্ভব হয়নি কবর থেকে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews