1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

​চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌর সদরের নিউ মার্কেট মোড়ে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​হামলার শিকার সাংবাদিকরা হলেন— ছোটন কান্তি নাথ, ইকবাল ফারুক ও এম জিয়াবুল হক।
​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার সংবাদ প্রকাশ করায় স্থানীয় চিহ্নিত ‘নাজেম বাহিনী’র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর এই হামলা চালিয়েছে। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরার শামিল এবং এটি গণতন্ত্রের জন্য চরম হুমকি।
​প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন:
​সন্ত্রাসী নাজেমসহ হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারেন।
​আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে জেলাজুড়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
​মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। তারা চকরিয়ায় পাহাড়খেকো ও বালুদস্যুদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3