Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ঢাকায় বিশ্বকাপ আবহ! লাতিন বাংলা সুপার কাপে এসেছেন কাফু ও ক্যানিজিয়া ঢাকায় বিশ্বকাপ আবহ! লাতিন বাংলা সুপার কাপে এসেছেন কাফু ও ক্যানিজিয়া – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

ঢাকায় বিশ্বকাপ আবহ! লাতিন বাংলা সুপার কাপে এসেছেন কাফু ও ক্যানিজিয়া

  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
লাতিন বাংলা সুপার কাপ ফুটবলকে ঘিরে ঢাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীতে পৌঁছেছিল ব্রাজিলের সাও বার্নার্দো অনূর্ধ্ব-২০ দল। এই দুই লাতিন পরাশক্তির যুব দলকে নিয়ে স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ আয়োজন করছে ছয় দিনের ফুটবল উৎসব।

আয়োজক এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। সব ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

৫ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তরুণরা। ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন ডার্বি। ব্রাজিলের সাও বার্নার্দো মুখোমুখি হবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের।

টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে থাকছে তারকাখচিত চমক। ফাইনাল দিনে ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি; ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া।

আয়োজকদের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন দর্শক পাবেন এই দুই তারকার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews