1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

দুর্নীতি বিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি গঠিত

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম ব্যুরো :
‘দুর্নীতিকে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি বিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রে অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানকে উপদেষ্টা করে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং মোঃ মাহবুবুর রহমান সাগরকে সভাপতি ও মোঃ নজরুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কবি শ. ম. বখতিয়ার, সৈয়দ আবু মুসা ও রেজিয়া বেগম। যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান নিজাম ভূঁইয়া ও সাহিদুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক এম. এ. কাদের, দপ্তর সম্পাদক মোঃ আবদুল আলী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সেলিম, প্রচার সম্পাদক এস. এম. কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক-মনি এবং যুব বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রীন ফোর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকাইল রহমান চট্টগ্রাম জেলা কমিটি গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে ০৬/০৯/২০২৬ কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3