1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দোহাজারীতে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের দায়ে আটক ২

রিপোটারের নাম
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
দোহাজারীতে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের দায়ে আটক ২
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করার সময় ২ শ্রমিককে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে রেলওয়ে স্টেশনের সামনে রেললাইনের পাশে রেলওয়ের জায়গা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে দোকান নির্মাণ করার সময় শ্রমিক রহমত উল্লাহ (৪২), মো. সাগরকে (৩৫) রেলওয়ে থানা পুলিশ আটক করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার ইকবাল হোসেন।
উল্লেখ্য, চলতি বছর শুরু থেকে প্রভাবশালী ২টি রাজনৈতিক দলের কয়েকজন নেতা অবৈধভাবে দোহাজারী পুরাতন রেল স্টেশনের সামনে রেললাইনের পশ্চিম পার্শ্বে ২টি সেমি পাকা, ৫টি টিনশেড ও ১০টি চৌকি দিয়ে অস্থায়ী দোকান নির্মাণ করে। বিষয়টি দোহাজারী স্টেশন মাস্টার ইকবাল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গত মঙ্গলবার দুপুরে দোকান নির্মাণ করার সময় রেলওয়ে পুলিশ ২ জন শ্রমিককে আটক করে নিয়ে যায়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3