1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

পটিয়া উপজেলা নির্বাচন অফিসে রোহিঙ্গা যুবক আটক

রিপোটারের নাম
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

পটিয়া উপজেলা নির্বাচন অফিসে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মো. সাবের (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তিনি তার মামা আনোয়ার কামালের ব্লক করা এনআইডি কার্ড খুলে দেওয়ার জন্য নির্বাচন অফিসে গিয়েছিলেন।

তদন্তে জানা যায়, সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন এবং ভুয়া নাম-ঠিকানায় এনআইডি সংগ্রহ করে পটিয়া মাদ্রাসায় পড়াশোনা করছিলেন। তার মামা আনোয়ার কামালকে ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়েছিল এবং তার এনআইডি কার্ড ব্লক করা হয়েছিল।

পটিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম জানান, সাবেরের পরিচয় যাচাই-বাছাই করে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3