1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

রিপোটারের নাম
  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বায়ু ও ঘনকুয়াশায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থা বিরাজ করছে দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ আশপাশের পুরো এলাকায়।

অগ্রহায়ণের শেষ সপ্তাহেই যেন পৌষের কনকনে শীত অনুভ‚ত হচ্ছে। আর দিন দিন এর তীব্রতাও বেড়ে চলেছে। ফলে একরকম বিপর্যয়ের মধ্যে পড়েছে হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড়।

শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এই পতন মৃদু শৈত্য প্রবাহের পূর্বাভাস দিচ্ছে। হিমালয় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের দরুন আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ছিল কুয়াশায় ঢাকা। সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, এই সপ্তাহের মধ্যে এর থেকে আরও নিচে তাপমাত্রা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী সপ্তাহে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অফিসের ভাষায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3