1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী
শিরোনাম :
হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী

পিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • শনিবার, ১২ জুলাই, ২০২৫

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)-এর আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর এবং প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) আহ্বায়ক কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়। পিজা এডহক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিসিআইইউ-এর রেজিস্ট্রার ও পিজা নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার মো. ওবায়দুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার, পিসিআইইউ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসাইন এবং পিসিআইইউ-এর প্রক্টর মো. রাশেদ খান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ সবসময়ই বেশি। ভুঁইফোঁড় সংবাদমাধ্যমের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অ্যাসোসিয়েশন দেশ, জাতি ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার বলেন, আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে আজ একটি গুরুত্বপূর্ণ পূর্ণতা পেয়েছে। সামনের দিনগুলোতে যেন নির্বাচিত সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে এগিয়ে নিয়ে যায় সে আশাবাদ ব্যক্ত করছি।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইয়াসীর সিলমীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে পার্থ প্রতীম নন্দী বলেন, আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি সাদামাটা উদ্যোগ থেকে, কিন্তু আজ এটি একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা একে অপরকে সহযোগিতা, পরামর্শ ও সহানুভূতির মাধ্যমে সমর্থন করি। পিজা এখন কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষাগত যাত্রার একটি স্মৃতি এবং পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য যে সেতু তৈরি করতে চেয়েছিলাম, আজ সেটি দৃশ্যমান ও কার্যকর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, লেকচারার আকিব উল ওয়াদুদ আলম, পিজা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব সরওয়ার কামাল, অ্যালামনাই সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল দাশ, পিসিআইইউ মিডিয়াক্লাবের সদস্যগণ এবং বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শপথ বাক্য পাঠ করান পিসিআইইউ-এর রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। এ সময় আহ্বায়ক কমিটি নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

পিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি মুহাম্মদ ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি মিশু পাল, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত আলম (রিমন), সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্যপদ বিষয়ক সম্পাদক, মো. নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, নির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম এবং জোবায়ের উল্লাহ (সারজিল)।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews