1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত বনাঞ্চলে ‘ড্রেজার আলাল’-এর রাজত্ব: ৭ বার শোকজ পেলেও নির্বিকার প্রশাসন! রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন রেলের দুর্নীতি আর অনিয়মের বলি চট্টগ্রাম-কক্সবাজার রুট! সাংবাদিকদের ওপর হামলা : মামলার প্রধান আসামি নাজিম রিমান্ডে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ইউসিটিসির মঞ্চে ‘নিমফুল’ সিডিএর ‘দালাল’ থেকে সাংবাদিক; ‘চিঠি বাণিজ্য’ই ছিল মূল হাতিয়ার ইমরান হাসানের রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি!
শিরোনাম :

পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)-এর নেতৃবৃন্দ। রোববার (৮ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পিজার নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে পিজার বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়।

এসময় উপাচার্য ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা শুধু ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বাড়ায় না, বরং জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। তিনি আরও বলেন, প্রযুক্তি ও বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা গ্রহণের পাশাপাশি গবেষণা ও বাস্তবমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও পিজার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে পিজার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং চেয়ারম্যান জহির আহমেদ রতনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার, বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর প্রশান্ত কুমার শীল, পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন এবং নির্বাহী সদস্য জোবায়ের উল্লাহ (সারজিল) প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews