1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

পুলিশকে হামলা ঘটনায় ১১জন গ্রেফতার দেখানো হয়েছে

রিপোটারের নাম
  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে আদালত প্রাঙ্গণে ভাংচুরের মামলায় আবার গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) শিব কুমার দাশ (২৩), দেবী চরণ (৩৬),প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪) ও বিধান দাশ (২৯)।

গ্রেফতার করা ১১ জনই ছিলো আইনজীবী সাইফুল ইসলাম খুনের মামলার এজাহারভুক্ত আসামি। তারা সবাই নগরীর বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা। গত ২৬ জানুয়ারি বিকেলে তাদেরকে সেবক কলোনি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সেদিন রাতেই আইনজীবী আলিফ খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিক দের বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ জন আসামিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পূর্বে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ১১ জনকে গ্রেফতার দেখানো আদেশ দিয়েছেন। আদেশের পর তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়েছে।

এর বাইরে আদালত এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০০/৭০০ জনকে আসামি করা হয়।

নাগরিক/আশরাফ

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3