Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রামে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সম্পর্কে সম্প্রতি একটি ভুঁইফোড় অনলাইন ফেসবুক পেজে প্রকাশিত বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রতিবাদ বিজ্ঞপ্তি

চট্টগ্রামে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সম্পর্কে সম্প্রতি একটি ভুঁইফোড় অনলাইন ফেসবুক পেজে প্রকাশিত বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। এ সংবাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমি মোঃ সাইফুল ইসলাম, গত ১২ বছর ধরে বন বিভাগে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সরকারি দায়িত্ব পালন করে আসছি। আমার পুরো চাকরি জীবনে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ বা প্রমাণ কখনোই পাওয়া যায়নি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারী ও ঈর্ষান্বিত একটি মহল একাধিকবার আমাকে হয়রানি ও হেনস্থা করার অপচেষ্টা করেছে। রাজস্ব রশিদ ছাড়া কোনো সরকারি অর্থ আদায়ের ঘটনা আমার কর্মজীবনে নেই। যাদের কাছ থেকে সরকারি রাজস্ব আদায় করা হয়েছে তাদের প্রত্যেকের রশিদের পেছনে স্বাক্ষর রয়েছে। এই বিষয়ে কোনো ব্যক্তি কখনো কোনো অভিযোগও করেনি।

উল্লেখিত সংবাদে যে সকল তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বাস্তবতা বিবর্জিত। আমার পৈত্রিক বাড়ি ছাড়া কোথাও আমার কোনো ব্যক্তিগত বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি নেই। আমার পরিবার সর্বদা আমার কর্মস্থলে অবস্থান করে এবং সন্তানদের লেখাপড়াও সেখানেই চলে।

‘বাংলাদেশ ক্রাইম সেক্টর’ নামের একটি ভুঁইফোড় অনলাইন পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছবি ব্যবহার করে আমার বিরুদ্ধে কাল্পনিক ও অসত্য তথ্য ছড়িয়ে চরিত্রহননের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন কুচক্রী মহলের অপপ্রচার আমার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে করা হয়েছে।

আমি উক্ত ভুয়া সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

— মোঃ সাইফুল ইসলাম
রেঞ্জ কর্মকর্তা, চট্টগ্রাম

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews