Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রকল্প পরিচালকের প্রতিবাদ: “অভিযোগ ভিত্তিহীন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়নি প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রকল্প পরিচালকের প্রতিবাদ: “অভিযোগ ভিত্তিহীন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়নি – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রকল্প পরিচালকের প্রতিবাদ: “অভিযোগ ভিত্তিহীন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়নি

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:“দৈনিক আমাদের সময়” এবং “দৈনিক সাঙ্গু “পত্রিকায় গত ১০ জুলাই ২০২৫ তারিখে ‘ব্যক্তিগত বাগানকে প্রকল্প দেখিয়ে অর্থ লোপাট’ এবং ২৩ জুলাই ২০২৫ তারিখে ‘পাহাড়ে প্রকল্পের নামে প্রতারণা’ শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদনের ত্রিব্র প্রতিবাদ জানালেন কফি ও কাজুবাদাম প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মো: জসীম উদ্দিন।

প্রতিবেদন দুটিকে সম্পূর্ণ “অসত্য, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে মো: জসীম উদ্দিন একটি লিখিত প্রতিবাদপত্রে বলেন, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতির সম্পর্ক নেই।

তিনি স্পষ্ট করে জানান, প্রকল্পের প্রতিটি ব্যয় ও কার্যক্রম সরকারি বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় ৪টি জিএফএস (গ্র্যাভিটি ফ্লো সিস্টেম) সফলভাবে নির্মিত হয়েছে। নির্ধারিত সময়ের অভাবে কিছু কার্যক্রম অসমাপ্ত থাকলেও অব্যয়িত অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে, যার প্রমাণ সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত রয়েছে।

প্রতিবাদপত্রে তিনি বলেন, “একটি বৃহৎ সৃজিত বাগানে চারা গাছে নিজ হাতে পানি দেওয়া কোনো প্রকল্প পরিচালকের দায়িত্ব হতে পারে না। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি এবং জনবল-সংক্রান্ত সীমাবদ্ধতা ছিল আমার নিয়ন্ত্রণের বাইরে।”

তিনি আরও দাবি করেন, প্রকল্প পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বরং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে।

মো: জসীম উদ্দিন তাঁর পাঠানো প্রতিবাদপত্রের মাধ্যমে উক্ত সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানান এবং উক্ত দৈনিক পত্রিকার সমূহকে ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও একতরফা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews