1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত তাপদাহে কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫ ইউনিটের মধ্যে ৪টি বন্ধ—বিদ্যুৎ উৎপাদন নেমে এলো ৪০ মেগাওয়াটে ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
শিরোনাম :

প্রখ্যাত আইনজীবী ও উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সদ্য মিশরের কায়রোতে ডি-৮ সম্মেলন থেকে ফিরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান। সেখানে প্রয়াত উপদেষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ এফ হাসান আরিফ একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ছিলেন। ১৯৭০ সালে আইন পেশায় যোগ দিয়ে তিনি দীর্ঘ কর্মজীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ২০০৮-২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চলতি বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার মৃত্যুতে দেশের আইন ও প্রশাসনিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

ইমন/তাপস/নাগরিক

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews