1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

প্রিমিয়ার ইউনিভার্সিটি ছাড়লেন উপাচার্য অনুপম সেন

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন পদত্যাগ করেছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে একদল শিক্ষার্থীর আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ‘বার্ধক্যজনিত কারণে’ উপাচার্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, বার্ধক্যজনিত কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আজ থেকে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি৷’

গত বুধবার থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন একদল শিক্ষার্থী। সেদিন তারা বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসসহ তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দেয়।

‘সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’ ব্যানারে আন্দোলনকারীরা পরদিন বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। আজ শনিবার আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।

এরপর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনার একপর্যায়ে পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান অনুপম সেন।

আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অনুপম সেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন এবং ‘স্বৈরাচারের দোসর’, তাই তাকে পদত্যাগ করতে হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সমাজবিজ্ঞানী শিক্ষায় অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পেয়েছিলেন । তার শিক্ষকতা জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ২০০৬ সাল থেকে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews