1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি! বন্দর-কাস্টমসের সিস্টেমে ঢুকে ১২ কোটির শুল্ক ফাঁকি, নেপাল পালানোর পথে ‘হ্যাকার’ ধরা স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির ‘দুর্নীতির রাজা’ বেলায়েত: ১১৯ কোটির কেলেঙ্কারির পরও বহাল তবিয়তে! যুক্তরাজ্যে অর্থপাচার: শওকত আলীকে জরিমানা ৩০৭ কোটি টাকা গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত
শিরোনাম :

প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে শাহাদাত ইফাম (১৪) নামের এক স্কুলছাত্র। তার মৃত্যুর পর বন্ধুরা ক্ষুব্ধ হয়ে প্রেমিকার বাড়িতে বিক্ষোভ করেছে।

জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর এলাকার এক এসএসসি পরীক্ষার্থী মেয়ের সঙ্গে ইফামের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হলে ইফাম তার পরিবারকে মেয়েটিকে বিয়ে করার অনুমতি দিতে বলে। কিন্তু পরিবারের অসম্মতিতে অভিমানে সে গত বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। তবে ইফামের পরিবার লিখিতভাবে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার অনুরোধ করে, যা পুলিশ অনুমোদন করে।

এদিকে, ইফামের মৃত্যুতে তার বন্ধুরা ক্ষোভ প্রকাশ করে প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ করে এবং মেয়েটির অভিভাবকদের শাসিয়ে আসে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, “ছেলেটি পরিবারের বকুনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তবে প্রেমিকার বাড়িতে বিক্ষোভের ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews