1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা: আলফাডাঙ্গায় ১৪৪ ধারা

  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুপক্ষের সমাবেশকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল জানান, জারি করা পত্র অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের।
অপরদিকে শনিবার বিকেল ৩টায় আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।

বিএনপির দুপক্ষের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে ১৪৪ ধারা জারি করা করে প্রশাসন।

এর আগে, গত ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস পালন উপলক্ষে বোয়ালমারীতে আলাদা আলাদা সমাবেশ ডাকে খন্দকার নাসিরুল ইসলাম গ্রুপ ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপ। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে। আহত হয় উভয় পক্ষের ১৫ জন। অগ্নিসংযোগ করা হয় কার্যালয়ে পুড়িয়ে দেয়া হয় ১০টি মোটরসাইকেল।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews