1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব
শিরোনাম :

বন্দরে ‘বিএনপি নেতা’ পরিচয়ে যুবককে প্রকাশ্যে খুন

  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মুসলিম উদ্দিন (৪৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ বলছে, ভাঙ্গারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল—স্থানীয়ভাবে এমন তথ্য পেয়েছেন তারা। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে তা গ্রহণ করা হবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুসলিম একই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মিজান নামের যুবক বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকার একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল। তার সঙ্গে আমির নামের আরও একজন ছিল। সেখানে প্রতিবাদ করতে যান মুসলিম। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান  বলেন, ‘ওই যুবকের কোমরের উপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। ওই যুবকের ভাঙ্গারির দোকান আছে শুনেছি। স্থানীয়ভাবে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিকটিমের পরিবার দাফন-কাফন শেষে হয়তো এজাহার দায়েরের জন্য আসবে। আমরা এজাহার গ্রহণ করবো। কিন্তু আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews