1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

বিআরটিএ চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রিপোটারের নাম
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

চট্টগ্রাম ব্যুরো

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং ড্রাইভিং প্রশিক্ষণের মানোন্নয়নের লক্ষ্যে বিআরটিএ সদর দপ্তর নির্বাচিত ১১১ জন মাস্টার ইন্সট্রাক্টরের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১৯ জনকে নিয়ে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিআরটিসি বাস ডিপোর প্রশিক্ষণ কক্ষে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) জনাব জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. মাসুদ আলম।

বক্তারা বলেন, সড়কে প্রাণহানি রোধে পেশাদার ও বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন লাইসেন্স আবেদনকারীদের দক্ষতা বাড়ানো গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমবে। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপদ ড্রাইভিং সংস্কৃতি এবং প্রশিক্ষিত চালক তৈরিতে এ মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3