1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব
শিরোনাম :

বিমানবন্দরের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট, আরও ৬টি পথে

  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাকি ছয়টি পথে রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে।

খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লেগেছে।

খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়।

তিনি আরও জানান, মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ঘটনাস্থলে বর্তমানে ৩০টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে। ৬টি ইউনিট পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews