1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত তাপদাহে কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫ ইউনিটের মধ্যে ৪টি বন্ধ—বিদ্যুৎ উৎপাদন নেমে এলো ৪০ মেগাওয়াটে ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড
শিরোনাম :

সস্তা প্রচারণার জন্য মিথ্যার আশ্রয়: লাতিন বাংলা সুপার কাপের অব্যবস্থাপনা ও বিতর্ক

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

কথা আর কাজের সঙ্গে কোন মিল নেই লাতিন বাংলা সুপার কাপ আয়োজকদের। টুর্নামেন্টের সস্তা প্রচারণার জন্য তারা নিয়েছেন মিথ্যার আশ্রয়। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানেজিয়ার আসার কথা বলা হলেও এখন সুর বদলেছেন আয়োজকরা। এছাড়াও প্রশ্ন উঠেছে ফুটবলার ও রেফারিদের পাওনা পরিশোধ নিয়েও। যদিও তা অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের প্রতি অন্যরকম আবেগ কাজ করে বাঙালির। আর এই আবেগ পুঁজি করেই ব্যবসা করতে তৎপর নামধারী কিছু সংগঠক। টুর্নামেন্ট শুরুর আগে কাফু-ক্যানেজিয়া আসবে বলে ঢাক-ঢোল পিটিয়ে শোরগোল। লাতিন বাংলা সুপার কাপ শেষ হতে চললেও তাদের দেখা নেই।

শুধু কাফু-ক্যানেজিয়ার মতো কিংবদন্তি নয়। আয়োজকরা প্রচারণা চালায় নগরবাউল জেমসকে নিয়েও। বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচের আগে পারফর্ম করার কথা ছিলো এই রকস্টারের। জাতীয় স্টেডিয়াম গিয়ে তারও খোঁজ মেলেনি। মোট কথা টুর্নামেন্টের সস্তা প্রচারণার জন্য আয়োজকরা নেয় মিথ্যার আশ্রয়।

লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক মো. আসাদুজ্জামান বলেন, ‘আগামীকাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। টু বি অনেস্ট ব্যাপারটা পুরোপুরি ফিন্যান্সিয়াল, এখানে লুকোচুরির কিছু নেই। আমাদের কাছে স্পন্সর নেই। আমরা স্পন্সরের জন্য অপেক্ষা করছি, যদি স্পন্সর মিলে যায় আমরা এদের শতভাগ আনছি।

জেমসের ব্যাপারে তিনি বলেন, ‘অনেকগুলো টেকনিক্যাল ইস্যু দাঁড়িয়ে গেছে।’

শুধু মাত্র অতিথিদের ক্ষেত্রেই কথা ও কাজের গড়মিল নয়। অসঙ্গতি ধরা পড়েছে ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও। বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়ের প্রায় ১৭ মিনিট পর। গুঞ্জন আছে রেফারিরা পেমেন্ট না পাওয়ায় ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানালে তৈরি হয় এমন পরিস্থিতি। যদিও তা অস্বীকার করেছে সংশ্লিষ্টরা।

আয়োজক বলেন, ‘বাংলাদেশ টিম অবশ্যই বাফুফের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনা টাকার বিনিময়েই..তারা (রেফারি) নামতে দেরি করছিল, আমি জানি না কেনো, এটাই। এছাড়া টাকা পয়সা নিয়ে আমাদের অন্তত এই মাঠের যতটুকু, যা কিছু লাগে, আলাদা বাকবিতণ্ডা হয়নি।

চরম অব্যবস্থাপনার এই টুর্নামেন্টে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহ করতে এসে হেনস্তার শিকার হতে হয়েছে।

একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভাবমূতি। যেনতেন কারো কাছে আয়োজক স্বত্ব দেয়ার আগে অবশ্যই ভাবা উচিৎ কর্তা ব্যক্তিদের। নিশ্চয়ই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে ফেডারেশন। 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews