1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে জরিমানা

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

এ. ইউ মাসুদ, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্বঘোষিত বিশেষজ্ঞ পল্লী চিকিৎসককে অর্থদন্ড দিয়েছে সাতকানিয়া নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গতকাল ৬ আগস্ট ২০২৫ (বুধবার)সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের মো. এহসান হাবীব ও ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসক বিধিবহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ঔষধের যথেচ্ছ ব্যবহার ও কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করার প্রমান পান।

এজন্য ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯ ’র আওতায় মো. এহসান হাবীব ও সুকুমার দে, এই দুই পল্লী চিকিৎসকের  প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও তাদেরকে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারপত্র নেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্য।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3