1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

সাতকানিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার রাজনৈতিক পোস্টে প্রশ্নের ঝড়, তদন্তের ইঙ্গিত সিভিল সার্জনের

রিপোটারের নাম
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদ্য আত্মপ্রকাশ করা ২০ দলীয় জোটকে ‘ফ্যাসিবাদের সহযোগী শক্তি’ আখ্যা দিয়েছেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি তার ফেসবুক একাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট করেন।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো, আজকে দেখলাম ২০ দল নামক (ফ্যাসিবাদের সহযোগী শক্তি) আত্মপ্রকাশ করেছে আর ঐ দিকে সাকিব আল হাসানও দেশে এসে রাজনীতি করার ইচ্ছে প্রকাশ করেছে!

তার এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সরকারি কর্মকর্তার মুখে রাজনৈতিক মন্তব্যকে অনুচিত বলে আখ্যা দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার এ ধরনের মন্তব্য প্রশাসনিক নিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের মন্তব্য করা মোটেও উচিত হয়নি। তার কাজ হচ্ছে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া। কিন্তু তিনি রাজনৈতিক বিষয়ে পোস্ট করেছেন। তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার এত মাথাব্যথা কেন?

একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনি এটি পারেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তা কি কেউ কি না করে বসে আছে? পরে তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করার আপনি কে?

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কথা বলা ভালো। আমরা যেহেতু বিষয়টি জেনেছি অবশ্যই তদন্ত করে দেখব।

প্রসঙ্গত, সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।

জোটে থাকা অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3