1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোয়াজ বিন নূর (৪০) উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। তার বাবা মৃত নূর মোহাম্মদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর সকাল ৭টার দিকে টঙ্গী পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদপন্থী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়।

গত ১৮ ডিসেম্বর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে ৪ জন নিহত হন এবং শতাধিক আহত হন। সংঘর্ষের পর ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় সভা-সমাবেশ, অবস্থান, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

ইমন/তাপস/নাগরিক

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews