1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার পরিচিত দুই খাবারের প্রতিষ্ঠান দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও গ্রান্ড শিকদার রেস্টুরেন্টে খাবারের স্বাদ ও জনপ্রিয়তার আড়ালে রান্নাঘরের চিত্র ছিল ভিন্ন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সেখানে পাওয়া গেছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ।

বুধবার (১৯ আগস্ট) নগরীর জামালখান এলাকায় অভিযান চালিয়ে দস্তগীর হোটেলকে ৫০ হাজার এবং গ্রান্ড শিকদার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য পরিচিত দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার রান্না ও খাদ্যপণ্য উৎপাদনের স্থানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়।

এ ছাড়া একই অভিযানে হালাল ব্রেড ব্রান্ড লাইভ বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। হালাল ব্রেড ব্রান্ড লাইভ বেকারিতে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অপরিচ্ছন্নতার কারণে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাদ্যপণ্যের মান ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3