Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
২৬ জেলের জন্য গ্রামজুড়ে অপেক্ষা: ‘মানবিক কারণে দ্রুত মুক্তি চাই’ ২৬ জেলের জন্য গ্রামজুড়ে অপেক্ষা: ‘মানবিক কারণে দ্রুত মুক্তি চাই’ – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

২৬ জেলের জন্য গ্রামজুড়ে অপেক্ষা: ‘মানবিক কারণে দ্রুত মুক্তি চাই’

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

গত ১৬ নভেম্বর, রবিবার ভোরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাশখালীর শেখেরখীল সরকার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ‘মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ভয়াবহ ঢেউ এর কারণে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। মুহূর্তেই ভারতীয় উপকূলীয় পুলিশ বোটটিকে আটক করে এবং এতে থাকা ২৬ জন বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদেরকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ফ্রেজারগঞ্জ পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীরের ভাতিজা ইমরান বলেন,

“আমার চাচা পুরোপুরি দিশেহারা হয়ে গেছে, উনি সারাদিন শুধু চিন্তায় বসে থাকেন। বোট এবং ২৬ জন জেলে—সবাই এখন ভারতের হেফাজতে, আমরা জানি না তাদের অবস্থা কেমন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, দয়া করে দ্রুত তাদের ফিরিয়ে আনুন।”

তিনি আরও বলেন, “ আমার চাচার পরিবারের স্বপ্ন, জীবিকা, সবকিছুই এই বোটের সঙ্গে জড়িয়ে। আমরা বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতা কামনা করছি। মানবিক দৃষ্টিতে আমাদের ২৬ জেলেকে এবং আমাদের বোটকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।”

স্থানীয় লোকজনও বলছেন, প্রতিটি জেলের পেছনে আছে একটি পরিবার, শিশু, মা-বাবা, স্ত্রীর আশা। তাদের জন্য রাতদিন দোয়া আর অপেক্ষার প্রহর গুনছে পুরো গ্রাম।

মানবিক কারণে এবং দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে ‘মায়ের দোয়া’ বোট ও আটক ২৬ জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন জাহাঙ্গীর আলম পরিবারসহ স্থানীয় জনগণ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews