1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

৮১১ কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পাকিস্থানি জাহাজ

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভিড়েছে আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দরে পৌঁছায় জাহাজটি।

জাহাজটির বিষয়টি নিশ্চিত করে শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, “এবারের যাত্রায় জাহাজটি দ্বিগুণ কনটেইনার নিয়ে এসেছে, যা ব্যবসায়ীদের পরিবহন খরচ সাশ্রয় করেছে।”

তিনি জানান, জাহাজটি আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি যায়। পরে পাকিস্তান থেকে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে চট্টগ্রামে আসে। ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান থেকে এবং বাকি ১৪ শতাংশ সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানান, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি, যা ২৮৫ কনটেইনারে মোট ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন। এছাড়া ডলোমাইট (১৭১ কনটেইনার), সোডা অ্যাশ (১৩৮ কনটেইনার), কাপড়ের রোল (৪৬ কনটেইনার), আলু (১৮ কনটেইনার), এবং আখের গুড় (২০ কনটেইনার) আনা হয়েছে।

জাহাজটির আগমনের ফলে ব্যবসায়ীরা কম সময়ে বেশি পণ্য আমদানির সুযোগ পেয়েছেন, যা বন্দর কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews