1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম বিএনপির শোক কর্মসূচি ও দোয়া মাহফিল

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনায় তিনদিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।

২৫ ফেব্রুয়ারি, সোমবার বাদ জোহর চট্টগ্রামের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, নগর বিএনপির সদস্য আবুল হাসান, কামরুল ইসলাম, এম এ হান্নান, আবু মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে তিনদিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির নেতাকর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন। মহানগরের প্রতিটি ওয়ার্ডে মরহুম আব্দুল্লাহ আল নোমানের আত্মার শান্তির জন্য খতমে কোরআন অনুষ্ঠিত হবে এবং নগরীর বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।

নগর বিএনপির নেতৃবৃন্দ জানান, আব্দুল্লাহ আল নোমান ছিলেন এক নির্লোভ, দেশপ্রেমিক ও জনদরদী রাজনীতিবিদ। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আমৃত্যু জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার মৃত্যুতে বিএনপি ও দেশ এক দক্ষ, প্রজ্ঞাবান ও ত্যাগী নেতাকে হারালো। মহানগর বিএনপি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।

শোক কর্মসূচিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নাগরিক/ইমন দাশ

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews