1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আশুলিয়ার নৃশংস হত্যাকাণ্ড: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রামে বিদ্যানন্দের ‘এক টাকায় রোজার বাজার’ উদ্বোধন সরকারের সিদ্ধান্তহীনতায় অচল চট্টগ্রাম বন্দর কর্মবিরতির আগুনে ঘি, নৌ উপদেষ্টার সফরে আরও উত্তপ্ত বন্দর তেল আমদানিতে ভারতের নতুন সমীকরণ: রাশিয়ার বদলে ঝুঁকছে ভেনেজুয়েলার দিকে ৪১ দফা ইশতেহার ঘোষণা জামায়াতের: ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ‘গুপ্ত সংগঠনগুলোই এখনকার নতুন জালেম’— তারেক রহমান সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন সংরক্ষিত বনের কাঠ গিলছে ইটভাটা: নেপথ্যে চুনতি রেঞ্জ অফিসার আবির ও এসিএফ দেলোয়ার!
শিরোনাম :

কর্মবিরতির আগুনে ঘি, নৌ উপদেষ্টার সফরে আরও উত্তপ্ত বন্দর

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে থাকা চট্টগ্রাম বন্দরে সরেজমিন পরিস্থিতি দেখতে গিয়ে শ্রমিক-কর্মচারীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে বন্দর এলাকায় তার আগমনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে এবং পুরো পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে।

ঢাকা থেকে বিমানযোগে সকালে চট্টগ্রামে পৌঁছে সরাসরি বন্দরের উদ্দেশে রওনা হন নৌপরিবহন উপদেষ্টা। বন্দর ভবনের কাছাকাছি কাস্টমস মোড়ে পৌঁছানোর পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা তার গাড়িবহর ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। ‘গো ব্যাক অ্যাডভাইজার’, ‘ডিপি ওয়ার্ল্ডের দালাল’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একপর্যায়ে উপদেষ্টার গাড়ি প্রায় পনেরো মিনিট আটকে থাকে।

পুলিশ ও বন্দরের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেষ্টনী তৈরি করে গাড়িবহরটি বন্দর ভবনের ভেতরে প্রবেশ করান। তবে মূল ফটক দিয়ে গাড়ি ঢোকার সময়ও শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন। গাড়ি থেকে নেমে ভবনের ভেতরে প্রবেশের সময়ও উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ অব্যাহত থাকে। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় দ্রুত তাকে লিফটে তুলে ভবনের ওপরের তলায় নিয়ে যাওয়া হয়।

এ সময় চট্টগ্রাম বন্দরের সামগ্রিক কার্যক্রম ছিল সম্পূর্ণ বন্ধ। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব টার্মিনাল অচল হয়ে পড়েছে। জেটিতে জাহাজের আসা-যাওয়া বন্ধ থাকায় বহির্নোঙরে পণ্যবোঝাই জাহাজগুলো অপেক্ষমাণ রয়েছে। কনটেইনার ওঠানো-নামানো, পণ্য খালাস, ইয়ার্ড কার্যক্রম এবং অফডক থেকে কনটেইনার পরিবহন—সব কার্যক্রমই বন্ধ রয়েছে।

শ্রমিক-কর্মচারীরা অভিযোগ করছেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ করতেই তাদের আন্দোলন। পাশাপাশি আন্দোলন দমাতে বদলি ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও তাদের কর্মসূচির অংশ। এর আগে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শ্রমিক নেতাকে পায়রা ও মোংলা বন্দরে বদলি করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায় এবং কর্মবিরতি আরও কঠোর রূপ নেয়।

চলমান সংকট নিরসনে নৌপরিবহন উপদেষ্টা বন্দর ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। তবে এই বৈঠক থেকে কোনো সমাধান আসবে কি না, কিংবা বন্দর কবে নাগাদ স্বাভাবিক হবে—তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews