1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. maxie@nagoriknewsbd.com : maxie :
  5. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  6. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  7. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  8. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  9. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সমন্বিত উদ্ধার অভিযানে মুক্ত ‘সিএনসি ইউরেনাস’, সচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে গ্যাসের অভাবে দীর্ঘ লাইন সিএনজি স্টেশনে, ধুঁকছে শিল্পকারখানা রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি সফলভাবে অনুষ্ঠিত অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান সার উদ্ধার ও ২৩ জন আটক বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান দেড় ডজন মামলার আসামি ডেভিড ইমন, যেভাবে অপরাধ জগতের শীর্ষে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেভিড ইমন সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে আপাতত বাধা নেই, আপিল বিভাগের নির্দেশ
শিরোনাম :

সংরক্ষিত বনের কাঠ গিলছে ইটভাটা: নেপথ্যে চুনতি রেঞ্জ অফিসার আবির ও এসিএফ দেলোয়ার!

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান কাঠ উজাড় করে পাচার করা হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। অভিযোগ উঠেছে, বন রক্ষার দায়িত্বে থাকা চুনতি রেঞ্জ অফিসার আবির হোসেন এবং সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. দেলোয়ার হোসেনের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে প্রতিদিন ট্রাক ভরে বনের কাঠ যাচ্ছে ভাটায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের আঁধারে তো বটেই, দিনের আলোতেও সংরক্ষিত বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করা হচ্ছে। এসব কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে আশেপাশের অবৈধ ও বৈধ ইটভাটাগুলোতে। বন আইন অনুযায়ী সংরক্ষিত বনের কাঠ পোড়ানো কঠোরভাবে নিষিদ্ধ হলেও, প্রশাসনের নাকের ডগায় চলছে এই বৃক্ষ নিধন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রেঞ্জ অফিসার আবির হোসেন ও সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের সাথে কাঠ পাচারকারী সিন্ডিকেট এবং ইটভাটা মালিকদের দহরম-মহরম সম্পর্ক রয়েছে। বড় অংকের মাসোহারা বা আর্থিক লেনদেনের বিনিময়ে তারা এই ধ্বংসলীলায় চোখ বন্ধ করে আছেন বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে বন রক্ষীদের টহল শিথিল করে দিয়ে পাচারকারীদের সুযোগ করে দেওয়া হচ্ছে।

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত চুনতি আজ হুমকির মুখে। বনের গাছ কমে যাওয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং প্রায়ই হাতিসহ অন্যান্য প্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। এভাবে কাঠ উজাড় হতে থাকলে প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

এই বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তবে স্থানীয়দের দাবি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করলে এই কাঠ পাচার ও দুর্নীতির আসল চিত্র বেরিয়ে আসবে।

পরিবেশ সচেতন মহল জরুরি ভিত্তিতে বন মন্ত্রণালয় ও উচ্চপদস্থ বন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে চুনতির এই সবুজ সম্পদ রক্ষা করা সম্ভব হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews