চট্টগ্রাম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬:
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের উদ্যোগে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “2nd NMI Invitational International FIDE Rapid Rating Tournament 2026” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাইফ পাওয়ার টেক লিমিটেডের মহাব্যবস্থাপক সায়লা মাহমুদ।
এই আন্তর্জাতিক ফিডে র্যাপিড রেটিং টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ০৬ জন শিক্ষার্থী, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চেস ক্লাবের ১০ জন খেলোয়াড় এবং চট্টগ্রাম চেস একাডেমির ২৬ জন খেলোয়াড়সহ মোট ৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম চেস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাকিব উল ইসলাম (সাচ্চু), পরিচালক জনাব আমিনুল ইসলাম এবং জনাব তৌহিদুল করিম।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আহনাফ তাহমিদ দাইয়ান এবং রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন নাজিফ নিয়াজ।
এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে দাবা চর্চা ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।