1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “2nd NMI Invitational International FIDE Rapid Rating Tournament 2026”

রিপোটারের নাম
  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬:
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের উদ্যোগে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “2nd NMI Invitational International FIDE Rapid Rating Tournament 2026” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাইফ পাওয়ার টেক লিমিটেডের মহাব্যবস্থাপক সায়লা মাহমুদ।

এই আন্তর্জাতিক ফিডে র‍্যাপিড রেটিং টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ০৬ জন শিক্ষার্থী, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চেস ক্লাবের ১০ জন খেলোয়াড় এবং চট্টগ্রাম চেস একাডেমির ২৬ জন খেলোয়াড়সহ মোট ৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম চেস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাকিব উল ইসলাম (সাচ্চু), পরিচালক জনাব আমিনুল ইসলাম এবং জনাব তৌহিদুল করিম।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আহনাফ তাহমিদ দাইয়ান এবং রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন নাজিফ নিয়াজ।

এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে দাবা চর্চা ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3