1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী যুবলীগ ক্যাডার এখন যুবদল নেতা! 

রিপোটারের নাম
  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রাম প্রতিনিধি :গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যেতে শুরু করে দেশের প্রায় প্রতিটি অঙ্গনের চিত্র। সেই সঙ্গে খোলস পাল্টাতে শুরু করেন একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা

রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই পাল্টাচ্ছেন ভোল, বদলাচ্ছেন জার্সি! এই সুযোগে চট্টগ্রামের লালখানবাজারের তিন যুবলীগ ক্যাডার ফরহাদ জাহান, সাব্বির জাহান ও সাজ্জাদ জাহানও গিরগিটির মত রং বদলেছেন। সম্পর্কে এই তিন ভাই স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এলাকায় তাদের বিরুদ্ধে ছিলো চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বিক্রির অভিযোগ। এলাকাবাসী তাদের অত্যাচারে ছিলো অতীষ্ট।

এলাকার বাসিন্দা নাসিম শাহ বলেন, এই তিন ভাই আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সরকার পরিবর্তনের পর তারা ভোল পালটিয়ে এখন যুবদল সাজার চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে।

আরেক এলাকাবাসী ফরহাদ শিকদার বলেন, যুবলীগের এই তিন ক্যাডার ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছে। এ ঘটনায় তাদের নামে থানায় মামলা আছে। পুলিশ কেন তাদের গ্রেফতার করছে না বুঝতে পারছি না।

স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর এই তিন যুবলীগ ক্যাডারের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি  মামলাও হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। সি আর ১০১৭/২৪  মামলার ৯০, ৯১ ও ৯২ নম্বর আসামি হিসেবে ফরহাদ, সাজ্জাদ ও সাব্বির জাহানের নাম উল্লেখ আছে।এছাড়া কোতোয়ালি থানা মামলা নাম্বার ০১(০৯)২৪ এবং পাঁচলাইশ থানা মামলা নাম্বার ১৭(০৯)২৪  দুটি মামলায় তারা এজহারভুক্ত আসামি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের যতগুলো মামলা হয়েছে সবগুলো যাচাই-বাছাই চলছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3