1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

বীর মুক্তিযোদ্ধা এস. এম. জামাল উদ্দিন-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:বীর মুক্তিযোদ্ধা, চট্টলবন্ধু এবং বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. জামাল উদ্দিন-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কোরআন খতম ও দোয়া মাহফিল।
সকাল ৯টায় চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবন থেকে মরহুমের গ্রামের বাড়ি, হাটহাজারীর মাদার্শা গ্রামে যাত্রা শুরু হবে। সেখানে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।

বাদ আসর কদম মোবারক এতিমখানায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল। এছাড়াও এস. এম. জামাল উদ্দিন-এর নিজ কার্যালয়েও একটি বিশেষ দোয়ার আয়োজন থাকবে।

চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক আন্দোলনে ভূমিকা রাখা এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সকল শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকগণ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews