1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে প্রকাশ্যে গুলি চালিয়ে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইশান ভট্টের হাট এলাকায় মো. সেলিম নামে ওই নেতাকে গুলি করা হয়। নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।

প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার জানান, শাশুড়ির জানাজা শেষে পরিবারের সদস্যরা খামারবাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে ওঠার মুহূর্তে একটি সিএনজি অটোরিকশা থেকে বোরকা পরা দুই সন্ত্রাসী হঠাৎ গুলি চালায়। গুলিতে সেলিম রাস্তায় লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পর দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়। নিহত সেলিম স্থানীয় মৃত আমির হোসেনের ছেলে। তিনি মুরগি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাগরিক/নোবেল

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews